রেকর্ড তহবিল সংগ্রহ করলো স্পেসএক্স

২০ আগষ্ট, ২০২০ ১৩:০৩  
নতুন বিনিয়োগ সংগ্রহ অভিযানে রেকর্ড গড়েছে ব্যক্তিমালিকানাধীন মহাকাশ সংস্থা স্পেসএক্স। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের নথি অনুযায়ী,এই প্রকল্পে মোট ১৯০ কোটি ডলার সংগ্রহ করেছেন বিলিয়নেয়ার ইলন মাস্ক। বেসরকারি পুঁজিবাজারে বিনিয়োগ, গবেষণা এবং প্রযুক্তিবিষয়ক তথ্যদাতা সংস্থা পিচবুকের হিসেবে এটি এখন পর্যন্ত স্পেসএক্সর সবচয়ে বড় তহবিল সংগ্রহের ঘটনা। ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে স্যাটেলাইটের মাধ্যেমে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে ‘স্টারলিংক’ প্রকল্প হাতে নিয়েছে স্পেসএক্স। সবশেষ, মঙ্গলবার চালু করেছে একাদশ ব্যাচের স্যাটেলাইট। পাশাপাশি এখন পর্যন্ত কক্ষপথে ৬০০টিরও বেশি উপগ্রহ পরিচালনা করছে।